বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ খবরে এলাকাবাসী শ্বশুরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার নলুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার নলুয়া গ্রামের আমির হোসেনের পুত্র রাজিব হোসেনের সাথে ৪ মাস পূর্বে পার্শ্ববর্তি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পেকুয়া বাঁশতলী গ্রামের ইউছুপ আলীর কন্যা ইয়াসমিন আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই শ্বশুর আমির তার পুত্রবধূ ইয়াসমিন কে কু-প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে স্বামী রাজীব হোসেনের অনুপস্থিতিতে শ্বশুর ঘরে ডুকে পুত্রবধূ ইয়াসমিনকে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় পুত্রবধূ প্রতিবাদ করলে শ্বশুর তাকে অমানুষিক নির্যাতন করে। শ্বশুরের নির্যাতনে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে এলকাবাসী শ্বশুরকে আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্বশুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আহত পুত্রবধুকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটানায় নির্যাতিতা ইয়াসমিনের বড় বোন লিপি আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে ডিউটি অফিসার আব্দুল হালিম নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১