বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

করোনাভাইরাস : চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

চীন থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের তাজা প্রাণ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৮৫৬ জন এবং ৪৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যায় এবার চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৮ নম্বরে।

এ পর্যন্ত বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। অন্যদিকে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ২২৮ জন। আজ পর্যন্ত বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

সব মিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৮৮২ জন। সরকারি ছুটি তুলে নিয়ে অফিস-আদালত আর গণপরিবহন খুলে দেওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা।

বিশ্বে করোনা সংক্রমণে শীর্ষে যথারীতি অবস্থান করছে আমেরিকা। দেশটিতে মোট সংক্রমণ ২,২২৭,০২৭ জন এবং মৃত্যু হয়েছে ১১৬,৮৩১ জনের। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

ল্যাটিন আমেরিকার দেশটিতে আক্রান্ত ৮২৯,৯০২ জন এবং মৃত ৪১,৯০১ জন। তিনে থাকা রাশিয়ায় সংক্রমণ ৫২০,১২৯ জন এবং মৃত ৬,৮২৯ জন। বাংলাদেশের শংকা আরও বাড়িয়ে দিয়ে প্রতিবেশী ভারত উঠে এসেছে ৪ নম্বরে। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৩০৯,৬০৩ জন আর ৮,৮৯০ জনের মৃত্যু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০