মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হিরামনি ধর্ষণ ও হত্যায় দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদীতে স্কুলছাত্রী হিরামনিকে ধর্ষণের পর হত্যার ঘটনার তিনদিন পর সোমবার (১৫ জুন) দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অয়ন সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের বেচু মিয়ার পুত্র ও সুমন একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত একেএম আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় পাশের বাড়ির যুবক সুমন ও মেয়ের প্রেমিক অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

নিহত স্কুলছাত্রীর মা’ ফাতেমা বেগম ঘটনারদিন রাতে (শুক্রবার) অজ্ঞাতনামা আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩দিন পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১২ জুন শুক্রবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে নিজ বসতঘরে একা পেয়ে স্থানীয় পালেরহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী হিরামনিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় লক্ষ্মীপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১