মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

রাতভর ইবাদতের মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত

আকাশবার্তা ডেস্ক :

আল্লাহর নৈকট্য লাভের একাগ্রতা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লীরা সারারাত ইবাদতের মধ্যদিয়ে পালন করেছেন পবিত্র শবে বরাত। বৃহস্পতিবার বাদএশা থেকে মসজিদে মসজিদে চলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান। এ সময় যার যার এলাকাভিত্তিক মসজিদে অংশ নেয় স্থানীয় মুসল্লীরা। মাঝে মাঝে বিরতি দেওয়া হয়। বিরতির সময় মুসল্লীরা নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত এবং নিজ নিজ পরিবার ও দেশ-জাতির জন্য দোয়া কামনা করেন।

চিরাচরিত ইসলামী নিয়মানুযায়ী শবে বরাত উপলক্ষে এলাকায় এলাকায় ছিল উৎসবের আমেজ।শবে বরাতের দিনে বাড়িতে বাড়িতে তৈরী হয় গোস্ত-রুটিসহ ভালো ভালো খাবার।এটি ইসলামী রীতি অনুযায়ী বাঙালি সংস্কৃতির অংশ।

বৃহস্পতিবার সরকারি ছুটি না থাকায় অনেকে দেশের বিভিন্নস্থানে চাকুরীতে থাকায় এবার তারা নিজ এলাকায় শবে বরাত পালন করতে পারেনি।

শবে বরাতের দিন সকাল থেকে গরুর গোস্ত বিক্রির দোকানে এবং মসলা ও মুদি দোকানে ছিল উপচে পড়া ভিড়। ব্রয়লার মুরগীর দাম সহনীয় থাকলেও গরুর গোস্তের দাম ছিল বেশি। তবুও সচ্ছল পরিবারের পছন্দ ছিল গরুর গোস্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০