শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নুরের রাজনৈতিক দলের সম্ভাব্য নাম

আকাশবার্তা ডেস্ক :

নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তার দলের সম্ভাব্য নাম ঠিক করা হয়েছে ‘নাগরিক অধিকার পরিষদ’। এছাড়া ‘গণতান্ত্রিক অধিকার পরিষদ’ নামটিও বিবেচনায় আছে।

দলের শ্লোগান ঠিক করা হয়েছে, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

এদিকে এরই মধ্যে নতুন এই দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়াও তৈরি হয়েছে। ঠিক করা হয়েছে সাংগঠনিক কাঠামোও।

এই প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, করোনাভাইরাসের কারণে ঠিক এখনই দলের ঘোষণা দেব না, তবে গোছানোর কাজ চলছে। কোনো একটা নির্দিষ্ট আদর্শে আমরা আটকে থাকতে চাই না।

এদিকে দলের নামের বিষয়ে নুর বলেন, প্রাথমিকভাবে দুটো নাম ঠিক করা আছে। নামের মধ্যে ‘অধিকার’ শব্দটি রাখতে চাই। কারণ জনগনের অধিকার নিয়েই আমাদের সব ভাবনা। দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে উইংগুলো গুছিয়ে নিচ্ছি। শিক্ষার্থীদের আলাদা শাখা থাকবে, যুব শাখা থাকবে, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হবে আলাদা শাখা।

নুর আরও বলেন, একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত চূড়ান্ত করেছি- আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। সেটা যদি আজ থেকে ১ সপ্তাহ পরে হয় তাহলেও। তবে কারো সঙ্গে জোট করে আমরা নির্বাচন করতে চাই না। নিজেদের যতটুকু শক্তি আছে, সেটুকু দিয়েই মানুষের কাছে যেতে চাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১