বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে ধর্ষিত ও হত্যার শিকার স্কুলছাত্রীর পরিবারকে আর্থিক সহায়তা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের আলোচিত স্কুলছাত্রী হিরা মনির হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ আন্দোলনের পর ক্যান্সারে আক্রান্ত নিহত হিরা মনির বাবা হারুনুর রশিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন নিরাপদ নোয়াখালী চাই স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার দুপুরে নিহত হিরা মনির মা’ ফাতেমা বেগমের নিকট নগদ ১০ হাজার টাকা তুলে দেন সংগঠনের উপদেষ্টা পরিচালক ও ফেনীর কৃতি সন্তান এড. শাহাজাহান সাজু।

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ, কে,এম, সালাহ্ উদ্দিন টিপু, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল ও সংগঠক ফিরোজ আলম রিগান।

পরে তারা নিহত হিরা মনির কবর জিয়ারত শেষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হিরা মনির বেহেস্ত কামনা করে আল্লাহর নিকট দোয়া করেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় পালেরহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির স্কুলছাত্রী হিরা মনিকে নিজঘরে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর নিজ সন্তান হত্যা ও ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে নিহতের মা বাদি হয়ে মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০