বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

যুদ্ধ নয়, শান্তি চাই : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে যদি কেউ আমাদের উপর হামলা করে
এর উপযুক্ত জবাব যেন দেয়া যায় সেই প্রস্তুতি থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ‘সংগ্রাম’-এর কমিশনিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন,আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে যদি কেউ হামলা করে এর যথাযথ জবাব যেন দেয়া যায় সেই প্রস্তুতিও থাকতে হবে। এজন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞানসম্পন্ন সামরিক বাহিনী গড়ে তুলতে তার সরকার কাজ করে যাচ্ছে।

করোনার কারণে সরাসরি কমিশনিংয়ে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন সরকারপ্রধান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণে মন ভরে না জানিয়ে বলেন, ‘সরাসরি নিজে উপস্থিত থাকাটা আলাদা আনন্দের। আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’ তিনি নৌবাহিনীর প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

চলমান করোনাভাইরাসকে ‘অদৃশ্য’ ও ‘অশুভ’ শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই শক্তির কাছে গোটা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এজন্য সবাইকে সুরক্ষা নিশ্চিত করে অদৃশ্য এই শক্তিকে মোকাবেলা করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছিল ভালোভাবে। আমরা দারিদ্র্যের হার ৪০ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি ৮.১ ভাগে উন্নীত হয়েছিল। কিন্তু এক অদৃশ্য অশুভ শক্তির আক্রমণে গোটা বিশ্ব আজ স্থবির। কেউ এর বিরুদ্ধে লড়াই করতে পারছে না। সামরিক শক্তি ও অর্থনীতিতে শক্তিশালী কিংবা দরিদ্র সবার একই অবস্থা।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি। সবাইকে বলব, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন।’

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই করোনা দুর্যোগ একদিন কেটে যাবে এবং বাংলাদেশ ও গোটা বিশ্ব তা থেকে মুক্তি পাবে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিং করেন প্রধানমন্ত্রী।

বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিংয়ের মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানিয়েছে, চীনে তৈরি বানৌজা ‘সংগ্রাম’র দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১ মিটার। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। শত্রু বিমান, জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম জাহাজটিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রিডি রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। জাহাজটিতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিংসহ অন্যান্য সুবিধাদি রয়েছে।

গভীর সমুদ্রে দীর্ঘ সময়ব্যাপী মোতায়েনযোগ্য এ জাহাজর মাধ্যমে বিশাল সমুদ্র এলাকায় অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান ও জলদস্যুতা রোধ, সমুদ্রে উদ্ধার তৎপরতা, সমুদ্র অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনাসহ মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকসমূহের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০