সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শিগগির আসছে করোনার ভ্যাকসিন, দরকার নেই লকডাউনের

আন্তর্জাতিক ডেস্ক :

শিগগির বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা প্রাণঘাতী করোনাভাইরাসের অবসান ঘটাবে। এই কারণে আর লকডাউনের কোনও প্রয়োজন নেই। এমনটা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

বৃহস্পতিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক অ্যান্থনি ফাউসি এমন মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।

বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৬৩ হাজার ৬৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৮৮ জনের।

দেশটির ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মতো এলাকায় এখনো শত শত শনাক্ত হচ্ছে প্রতিদিন। সেখানে লকডাউনের প্রয়োজন আছে কি-না জানতে চাইলে ফাউসি বলেন, আমি মনে করি না, আমরা লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আরও কথা বলবো।

মডার্নার পাশাপাশি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি ভ্যাকসিন সাময়িকভাবে এগিয়ে গেলেও এটি চূড়ান্তভাবে সফল হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে করোনার চিকিৎসায় অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ডেক্সামেথাসন ব্যবহার সম্পর্কে ফাউসি জানান, ডেক্সামেথাসন পরীক্ষার ফলাফলে তিনি মুগ্ধ। এ ওষুধটি পরীক্ষায় ভেন্টিলেশনে থাকা কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি এক–তৃতীয়াংশ কমাতে সক্ষম হয়েছে। তবে এ ওষুধটি রোগীর সংক্রমণের পরপরই না দিতে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930