মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইউটিউব দেখে অস্ত্র বানিয়ে প্রেমিকাকে খুন!

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রেমিকাকে হত্যার পরিকল্পনা দীর্ঘদিনের। পরিকল্পনা অনুযায়ী ইউটিউব দেখে অস্ত্র তৈরি করে সেটি দিয়ে হত্যা করা হয় তরুণীকে। ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার রিজেন্ট পার্কে।

সংবাদ প্রতিদিন জানায়, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত। কিন্তু অস্ত্র পাবে কোথায়? এর সমাধান দিয়েছে ইউটিউব। ভিডিও দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত হালদার!

ইউটিউবের যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গেছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটা। আর মার্বেলের সামনে রাখা পটকা। (নিরাপত্তার স্বার্থে পুরো প্রক্রিয়া এখানে উল্লেখ করা হয়নি)।

এভাবে ইউটিউব থেকে অস্ত্র বানানো শিখে তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত। কিন্তু নিজের বানানো অস্ত্রে সম্পূর্ণ ভরসা রাখতে পারেনি সে। তাই মৃত্যু নিশ্চিত করতে কোপায় প্রিয়াঙ্কাকে।

প্রসঙ্গত, প্রেমিক জয়ন্ত বিবাহিত জানার পরই তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন রিজেন্ট পার্কের বাসিন্দা প্রিয়াঙ্কা। যা মেনে নিতে পারেনি অভিযুক্ত। একাধিকবার বুঝিয়েও প্রেমিকাকে ফেরাতে না পারায় শনিবার সকালে নিজের তৈরি পাইপগান দিয়ে তরুণীকে খুন করে যুবক। ঘটনার কয়েকঘণ্টা পরই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১