শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ৫ লক্ষ টাকার ক্ষতি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপির কামারহাট বাজার সংলগ্ন রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুল নামে একটি কিন্ডার গার্টেন রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির অফিস কক্ষসহ ৫টি শ্রেণিকক্ষে থাকা সমস্ত মালামাল এবং কাগজপত্র পুড়ে যায়।
শনিবার (১৩ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, স্থানীয় মেম্বার ওবায়দুল হক হিরন ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা পরিচালক কফিল উদ্দিন মেম্বার ও মাসুদ আলম জানান, ভোরে বিদ্যালয়ের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে লোক মারফতে এমন খবর পান তারা। পরে স্কুলে এসে দেখেন, অফিসের জরুরী কাগজপত্র, আসবাবপত্র এবং শ্রেণি কক্ষগুলোর চেয়ার-টেবিলসহ পুরো বিদ্যালয়ের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। ঘটনাটি পূর্ব শক্রুতা থেকে কেউ নাশকতা করেছে বলে তারা অভিযোগ করেন। এতে তাদের অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। এ ব্যাপারে তারা মামলা দায়ের করবেন বলে জানান।
রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ নুরনবী জানান, বিদ্যালয়টিতে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১৮২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শবে বরাতের বন্ধের পর আজকে স্কুল খোলা ছিল। কিন্তু দুর্বৃত্তদের আগুনে সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় এখন ক্লাস নিতে পারছিনা।

চন্দ্রগঞ্জ থানার এসআই পুস্পবরণ চাকমা বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পরিদর্শন করেছি। এটি নাশকতা কীনা অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১