বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবারের হজ পালনে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার সৌদি সরকার হজ নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, এবার খুবই সীমিত পরিসরে হজ পালন করা যাবে।

এছাড়া এবারের হজে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা অংশ নিতে পারবেন। ফলে বাংলাদেশসহ অন্যসব দেশ থেকে এবার হজযাত্রা বন্ধ থাকছে।

সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।

সৌদিতে নিযুক্ত বাংলাদেশের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সীমিত খুবই সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে ১১৪১ হিজরির হজ আয়োজনের নির্দেশনা দিয়েছে।

যেহেতু হজের গণজমায়েতে করোনা বিস্তারের আশঙ্কা রয়েছে। তাই হজযাত্রীদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম প্রতি বছর হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল। হজে যেতে ইচ্ছুক ৬৭ হাজার মানুষ ইতোমধ্যে নিবন্ধনও করেছেন। সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারবেন না।

এর আগে সৌদি আরবের সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ একাধিকবার জানিয়েছিলেন, যারা এবার হজ যেতে পারবেন না, আগামী বছর তারাই অগ্রাধিকার পাবেন। কেউ আগামী বছর যেতে না চাইলে টাকা ফেরত পাবেন। সৌদি সরকারও গত মাসে একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

এদিকে করোনার বিস্তার রোধে গত মার্চ থেকে ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি আরব। বন্ধ রাখা হয় পবিত্র মক্কা শরিফ।

এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়।

তবে রমজানে সীমিত আকারে কাবা প্রাঙ্গন খুলে দেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১