রবিবার ৩রা মে, ২০২৬ ইং ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অপরাধীর ছাড় নেই, হোক সে দলের অথবা ক্ষমতাবান

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক তার কোনও ছাড় নেই। হোক সে দলীয় পরিচয়ের কিংবা ক্ষমতাবান।

রোববার (২৮ জুন) সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

এ সময় কাদের করোনা সংকটের মধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বানও জানান।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ও সমন্বয় বাড়াতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। যারা বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইন সেবা বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, করোনার এমন সংক্রমণ কাছের মানুষ দূরে চলে যায়, প্রিয়জন অচনা হয়ে যায়। মা-বাবা কিংবা স্বামী; স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর অনেকেই কাছে আসছে না।


এ বিষয়ে কাদের বলেন, রোগীর মৃত্যুর ৩ ঘণ্টা মরদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে যে কেউই আপনজনদের দাফন করতে পারে।

সরকারি হাসপাতালসহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে তিনি বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছবিচার করা চলবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। সব রোগীকে সমানভাবে দেখবেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।

কাদের বলেন, বর্তমানে ৬৬ ল্যাবে টেস্ট করোনা হচ্ছে। এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ারও আহ্বানও জানান।

টেস্ট ক্যাপাসিটি বাড়ানো গেলে অর্থাৎ সংক্রমণ চিহ্নিত করা গেলে এ রোগের বিস্তার কমানো সম্ভব হবে। আমাদের এখন বেশি প্রয়োজন রোগী চিহ্নিত করা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১