বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদরের ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার সকালে সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক মো. হাফিজ উল্যাহ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার সন্ধ্যায় সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক মো. হাফিজ উল্যাহ, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন জাবেদ কমিটি অনুমোদনের কাগজে স্বাক্ষর করেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. মোরশেদ আলমকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মো. সাহাব উদ্দিনকে ১ম যুগ্ম আহ্বায়ক এবং রণজিৎ দেবনাথকে ২য় যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও ১৮ জনকে সদস্য করা হয়েছে।

নবগঠিত চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগ কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে যুবজাগরণ সৃষ্টি করা হবে। তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্য নিয়ে যুবলীগ সব সময় মাঠে থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১