মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হুট করেই লাদাখ সফরে মোদী, চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের সঙ্গে সীমান্ত নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারতের। এমন পরিস্থিতিতে হুট করে লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (৩ জুলাই) ভোরে লাদাখে পৌঁছান মোদী।

এসময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

সফরকালে সেনাদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনাদের সাহস অতুলনীয়। ভারত মাতার শত্রুরা আপনাদের ক্রোধ দেখেছে। আপনাদের বাহুদ্বয় পাহাড়ের মতো শক্তিশালী। আত্মবিশ্বাস, সংকল্প এবং বিশ্বাসে অটুট আপনারা।

তিনি বলেছেন, প্রতিটি ভারতীয়র মনে এই বিশ্বাস রয়েছে যে আপনারা সবাই এই জাতিকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে এবং সংরক্ষণ করতে পারবেন।

মোদী আরও বলেন, আপনারা বারবার প্রমাণ করেছেন ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের প্রত্যেকের চেয়ে শক্তিশালী এবং উন্নত। লাদাখের প্রতিটি কোণ, প্রতিটি পাথর, ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমি আপনাদের এবং মাতৃভূমির জন্য জীবনদানকারী সব সৈনিককে নমস্কার জানাই।

এদিকে গত ১৫ জুন লাদাখে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হয়।

ভারত-চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে ৪৫ বছরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি সীমান্তে। চীনের সঙ্গে কোনোভাবেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনো সমাধান।

বরং ভারতে চীনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে চীনেও ভারতের বেশ কিছু সাইটে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। সংঘর্ষের পর থেকেই উভয় দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১