শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অনলাইনে এনআইডি পাবে ১৬ বছর বয়সীরা!

আকাশবার্তা ডেস্ক :

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবে এখন থেকে ১৬ বছর বয়সীরাও। এর জন্য ওই ব্যক্তিকে অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে ডাউনলোড করে নিতে হবে।

১৮ বছরের নিচের বয়সীদের এনআইডি দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সুযোগটি দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান।

তিনি বলেন, ‘২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করা হয়েছিল। তারা অনলাইনে গিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এনআইডি ডাউনলোড করে নিতে পারবে।

কাজী আশিকুজ্জামান আরও জানান, এছাড়াও এখন যারা ১৬ বছরে উপনীত হয়েছেন তারাও অনলাইনেই আবেদন করে তথ্য দিতে পারবেন। এ ক্ষেত্রে services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এদের মধ্যে ৫৫ লাখ ৭৯ হাজার ৩০ জন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বয়স) নাগরিক নতুন ভোটার হিসেবে চলতি বছর মার্চে যুক্ত হয়েছেন।

যারা নতুন ভোটার হয়েছে তাদের এনআইডি অনলাইনে আগে থেকেই দিচ্ছে নির্বাচন কমিশন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১