বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলার সেই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা চেষ্টা মামলার সেই আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। আসামি পারভেজ গণিপুর গ্রামের আবুল কাশেমের পুত্র। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামারহাট সংলগ্ন মোশারফ মিয়া এতিমখানা এলাকার শ্যামলের চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার এস আই মোঃ সাইফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিনের নির্দেশনায় আসামি পারভেজকে মামলা দায়েরের একদিন পরই গ্রেপ্তার করতে সক্ষম হই’।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই রাত ১টার পর চন্দ্রগঞ্জ ইউপির গণিপুর গ্রামের সৌদি প্রবাসী মামুনের স্ত্রী পারভিনকে তার বসতঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে পারভেজ। এসময় পারভীন আক্তার আসামি পারভেজের হাতে কামড়ে দিলে সে মুখে ঘুষি মেরে ওই গৃহবধূর দুটি দাঁত ভেঙ্গে ফেলে পালিয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১