বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে ওই বাড়ি থেকে গলাকাটা লাশগুলো উদ্ধারও করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে ওই চারজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গণি মিয়া, কাজিরন ওরফে বুচি, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া।

এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, গত দুইদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে আশেপাশে মানুষদের ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম।

তিনি জানান, দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা, ক্ষতবিক্ষত ও থেতলানো ছিল।

এদিকে ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে বলেও জানান সফিকুল ইসলাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১