আকাশবার্তা ডেস্ক :
ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর অতিরিক্তি জেলা প্রশাসক (এডিসি) হলেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মো: নোমান হোসেন প্রিন্স। জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এরআগে তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্বরত ছিলেন। শনিবার (১৮ জুলাই) তিনি নিজের ফেসবুক পেইজে এ তথ্য শেয়ারের পর তার জন্মস্থান জেলা লক্ষ্মীপুরের বাসিন্দারা তাকে অভিনন্দন জানান।
মো: নোমান হোসেন প্রিন্সের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রহিমপুর গ্রামে।
সদা হাসোজ্জল নোমান হোসেন প্রিন্স এরআগে কক্সবাজার এবং বান্দরবান জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্বপালন করেছেন।
কক্সবাজার জেলায় থাকাকালীন সময়ে তিনি কক্সবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুরস্কার লাভ করেন।