শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঈদে ট্রেন চলবে না তিন দিন!

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন এবং দুই দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ২ আগস্ট সব মালবাহী ট্রেন এবং ঈদের দিন ও ঈদের পরের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া পশ্চিমাঞ্চলের কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হয়েছে। ৩১ জুলাই এ চারটি ট্রেন চলাচল করবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, রেলভবন থেকে একটি আদেশের চিঠি পেয়েছি। যেখানে ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

এছাড়া কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ, বনলতা এবং লালমনি এক্সপ্রেস ট্রেন ডে অফেও চালু রাখার কথা বলা হয়েছে।

করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।

এছাড়া সাধারণ ছুটি চলাকালীন অব্যাহত ছিল মালবাহী ট্রেন চলাচল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১