শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনের ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার এক লাখ টাকা অর্থদন্ডও দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মনির হোসেন রামগঞ্জের পশ্চিম শেখপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাইদুর রাহমান গাজী এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুর গ্রামে ২০১২ সালের ১৭ নভেম্বর দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী কুসুম আক্তারকে তার স্বামী নিজ বসতঘরে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার দিন বিকেলে নিহতের পিতা জামাল মিয়া বাদি হয়ে রামগঞ্জ থানায় মনির হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১