আকাশবার্তা ডেস্ক :
স্বাস্থ্যসেবা খাতের ২৮ জন কর্মকর্তা রদবদল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৬ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৮ জুলাই ১২টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা পদায়িত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করার জন্য প্রজ্ঞাপন উল্লেখ্য করা হয়েছে।
এর আগে নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।