সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কমলনগরে ধর্ষণ মামলায় সাবেক নারী ইউপি সদস্য গ্রেপ্তার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণ মামলায় সাবেক মহিলা ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) কমলনগর থানায় ভিকটিমের মা রৌশনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-২০০৩ এর ৯ (১)/৩০ ধারায় মামলা করেন।

ওই দিন ধর্ষণকারী সাইফুল ইসলাম ইমনকে কোর্টে প্রেরণ করে। অপর আসামি জাহানারা বেগম (জানু মেম্বার) কে রোববার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এরআগে শনিবার দিনে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়িতে ভিকটিমকে প্রেমের প্রলোভনে এনে বাড়িতে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম ইমন রামগতি উপজেলার সবুজ গ্রামের মো. নিরবের ছেলে। জাহানারা বেগম (জানু মেম্বার) চর জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বেলালের স্ত্রী। বাদী রৌশনা আক্তার রামগতি এলাকার এরশাদ পাটওয়ারির স্ত্রী।

কমলনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, রোববার রাতে জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে কোর্টে প্রেরন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১