আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুই হাজার ৯৬৫ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৯৬৯ নমুনা পরীক্ষায় দুই হাজার ৭৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫।
সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৩৭ জনের প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৭৭২ জনের মধ্যে।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫। আরো ১৮০১ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।