রবিবার ৩রা মে, ২০২৬ ইং ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

স্বেচ্ছাসেবক দল সভাপতি বাবু আর নেই

আকাশবার্তা ডেস্ক :

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার (২৮ জুলাই) ফজরের নামাজের আগে ভোর ৪ টায় এভারকেয়ার (আগের অ্যাপোলো হাসপাতালে) হাসপাতালে ৪৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
(ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শফিউল বারী বাবুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আনোয়ার খান মর্ডাণ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ-তে স্থানান্তর করা হয়েছিল।

তারও আগে প্রচুর শ্বাসকষ্ট থাকায় শফিউল বারী বাবুকে সোমবার বেলা ১১ টায় তাৎক্ষণিকভাবে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে গত বেশ কিছুদিন ধরে বাবু ফুসফুসের সংক্রমণে ভুগছেন বলে জানান স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার।

তিনি বলেন, শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। এর ফলে তার শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর ইস্কাটনের বাসাতেই ছিলেন। কিন্তু সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে।

স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার বলেন, ওইসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শফিউল বারী বাবুর চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন।

এদিকে শফিউল বারী বাবুর নামাজের জানাজা শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পরে লক্ষ্মীপুর রামগতি উপজেলায় বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১