সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
ফাইল ছবি।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

আকাশবার্তা ডেস্ক :

পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে হজ পালন করছেন হাজিরা। স্বাস্থ্যবিধির নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থার মধ্যে সৌদি আরবে সীমিত পরিসরে বুধবার (২৯ জুলাই) এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। এই ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক।’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।

এদিনই মহানবী হযরত মোহাম্মদ (স.) এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দিয়েছিলেন বিদায় হজের ভাষণ।
আর এর মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে ইসলাম।

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১০০ বছরের মধ্যে এই প্রথম সৌদি আরব সরকার হজে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হজ করতে না পেরে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ লাখ লাখ মুসলমান গভীর মর্মপীড়ায় ভুগছেন। হজের আনুষ্ঠানিকতায় এবার দেখা গেছে অচেনা দৃশ্য। বিষাদের আবহেই শুরু হয়েছে ইসলামের অন্যতম স্তম্ভ হজের আনুষ্ঠানিকতা।

চলতি বছর ১০ হাজার হজযাত্রীর অনুমোদন থাকলেও গতকাল মিনার মাঠে এক হাজার মুসলিম শুরু করেন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনায়। মিনার খিমায় (তাঁবু) তাদের সবাই একত্রে কাটান।

সারাদিনে তারা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে। থাকা-খাওয়াসহ এবারের হজে হাজিদের সব খরচ দিচ্ছে সৌদি আরব সরকার। হজের দ্বিতীয় দিন আরাফার ময়দানের খুতবা বাংলাসহ ১০ ভাষায় অনূদিত হবে।

এবারের হজে অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ সৌদি নাগরিক ও ৭০ শতাংশ সৌদি প্রবাসী বিদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতি বছর কোরবানির ঈদের সময় ২৫ লাখ মুসলমানের অংশগ্রহণে সৌদি আরবে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম ইবাদত হজ। মহামারির কারণে এবার অন্য দেশ থেকে কারও মক্কা গমনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

তবে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক এই ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। শুরুতে মাত্র এক হাজার লোক হজ পালন করবে বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।

তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেষ পর্যন্ত অংশগ্রহণকারীদের সংখ্যা তার দশ গুণে দাঁড়িয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930