মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় আক্রান্ত কসোভোর প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পূর্ব ইউরোপের দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি।

গেলো রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে মধ্য ডানপন্থি এ নেতা নিজেই নিজের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হালকা কাশি ছাড়া আমার আর কোনো উপসর্গ নেই।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আগামী দুই সপ্তাহ নিজের বাসভবনে আইসোলেশনে থাকবেন বলেও হোটি জানিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে কসোভোয় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে; রোববার একদিনেই দেশটিতে নতুন করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স।

সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় দেশজুড়ে হোটি সরকারের সমালোচনাও চলছে।

বলকান এ দেশটিতে মার্চের মাঝামাঝি প্রথম রোগী শনাক্ত হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১