সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সহকারী শিক্ষকরাই হবেন প্রধান শিক্ষক

আকাশবার্তা ডেস্ক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে আর প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে না। পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, প্রাথমিকের ৩৫ শতাংশ প্রধান শিক্ষক নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন। কয়েকবছর ধরে বিসিএস থেকে নন ক্যাডারে এই নিয়োগ দেয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, পিএসসির কাছ থেকে আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে।

বর্তমানে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়।

তিনি আরো বলেন, আমরা এরইমধ্যে কর্ম কমিশনকে প্রধান শিক্ষক নিয়োগ না দিতে বলে দিয়েছি।

এজন্য ১৯৮৫ সালের প্রাথমিকের গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধনের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দুটি বিধিমালার সমন্বয়ে একটি নতুন বিধিমালা করা হবে। এর আওতায় শিক্ষক ও সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ হবে।

শিগগির প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বিত নিয়োগ বিধিমালার খসড়া করে একটি প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের মধ্যেই খসড়াটি প্রস্তুত করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930