মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চীনে আরেক ভয়াবহ রোগে মৃত্যু, পুরো গ্রাম লকডাউন!

আন্তর্জাতিক ডেস্ক :

এবার চীনে আরেক ভয়াবহ রোগে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুরো গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে। রোগটির নাম বিউবোনিক প্লেগ।

বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সুজি জিনকান গ্রামে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগও এ খবর নিশ্চিত করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগেই ধরা পড়ে ওই ব্যক্তি বিউবোনিক প্লেগে আক্রান্ত। বিষয়টি জানার পরপরই সংক্রমণ ঠেকাতে পুরো গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে।

এদিকে মৃত ব্যক্তির বাড়ি ছাড়াও চারপাশে জীবাণুমুক্ত করার কথা বলেছে চীন সরকার। মৃতের পরিবারের ৯ জন সদস্যকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। গত কয়েক দিনে ওই পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও খোঁজ চলছে।

তবে এখন পর্যন্ত ওই গ্রামে আর কারো বিউবোনিক প্লেগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই পরিবারের ৯ সদস্য ছাডাও এর মধ্যে বেশ কয়েকজনের পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। তার পর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১