বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে বাসের চাপায় প্রাণ গেলো ৭ জনের

আকাশবার্তা ডেস্ক :

ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক মুক্তাগাছা চেচুয়া গ্রামের আলাদুল (৩৫), মুক্তাগাছা উপজেলার ইচাখালি গ্রামের নজরুল ইসলাম (৩৫), মধুপুর উপজেলার নয়াপাড়া গ্রামের নুরু (৩৫), তাসলিমা (২৮) ও লিজা (১২)। অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মানকোন এলাকায় সিএনজি চালিত এক অটোরিকশাকে চাপা দেয়। জামালপুর থেকে ময়মনসিংহে যাচ্ছিল অটোরিকশাটি।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার জন যাত্রী নিহত হয়। পরে আহত ৩ জনকে হাসপাতালে নেয়ার পথে বাকি তিনজন মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১