বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর, স্মার্টফোন দিচ্ছে সরকার

আকাশবার্তা ডেস্ক :

এবার আরেকটি দারুণ সুখবর পেলেন শিক্ষার্থীরা। অনলাইনে ক্লাস করতে বিনামূল্যে মোবাইল ডাটার পাশাপাশি এবার স্মার্টফোন পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে স্মার্টফোন ক্রয়ে অসচ্ছল শিক্ষার্থীর তালিকা তৈরির নির্দেশনা প্রদান করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর তালিকা প্রণয়নে ৪৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে ইউজিসি।

করোনাভাইরাসের কারণে পাবলিক বিশ্ববিদ্যালগুলো বন্ধ থাকায় অনলাইনে ক্লাস নেয়া শুরু হয়। এসব ক্লাসে সব শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়। সে লক্ষ্যে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধাসহ শিক্ষার্থীদের বিনামূল্যে ডাটা সরবরাহ এবং Soft loan বা Grants-এর আওতায় স্মার্টফোন সুবিধার নিশ্চয়তা দিতে কমিশন থেকে শিক্ষামন্ত্রী বরাবর চিঠি দেয়া হয়েছে।

যেসব শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই শুধু তাদের স্মার্টফোন দেয়া হবে। এজন্য একটি নির্ভুল তালিকা ২৫ আগস্টের মধ্যে ইউজিসিতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেন, করোনাকাল দীর্ঘায়িত হলে অনলাইন ক্লাস এক রকম বাস্তবতা হয়ে উঠবে। তাছাড়া পরবর্তী সময়েও সীমিত আকারে অনলাইন ক্লাস চলবে। তাই শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যের ইন্টারনেট ও প্রয়োজনীয় গ্যাজেট সরবরাহ করা জরুরি হয়ে পড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০