সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এএসআইকে থাপ্পড় : সেই ওসি প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের হাতে গ্রেপ্তার চলচ্চিত্র নির্মাতা সিফাতের মুক্তির দাবিতে করা মানববন্ধনে লাঠিচার্জ ও এক এএসআইকে চড় মারায় বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, এ ঘটনার তদন্তে বরগুনার এসপির নির্দেশে এডিশনাল এসপি মো. মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত কমিটির প্রধান এডিশনাল এসপি মো. মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। দুই-একদিনের মধ্যে ঘটনার সত্যতা জানা যাবে।

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শাহেদুল ইসলাম সিফাত। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র।

এদিকে গত শনিবার তার মুক্তির দাবিতে তার গ্রামের বাড়ি বরগুনার বামনায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। কিন্তু শান্তিপূর্ণভাবে মানববন্ধন চললেও প্রথমে মানববন্ধনকারীদের হাতে থাকা ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয় পুলিশ। এরপর বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০