সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

‘সবার আগে করোনার ভ্যাকসিন পেতে কাজ করছে সরকার’

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবার আগে বাংলাদেশ যেন প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন পায় সেজন্য সরকার কাজ করছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনার ভ্যাকসিন সংক্রান্ত  অনলাইন মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ভ্যাকসিনসংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তাদের বলেন, ‌‌’বিশ্বের ২০০টিরও বেশি কোম্পানি করোনার ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ১৪১টি কোম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে এবং ২৫টি কোম্পানি মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা করছে।

এসব কোম্পানির ভ্যাকসিনগুলোর গুণাগুণ বিশ্লেষণ করে বাজারজাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায়, সেটি নিশ্চিত করাই হবে সরকারের মূল লক্ষ্য।

সভায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও করোনাসংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ তথ্য জানেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে সবার আগে ভ্যাকসিন আনার ব্যাপারে করণীয় সম্পর্কে নতুন তথ্য জানাতে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান প্রমুখ।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১