বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষিত, চলছে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুরে অবস্থিত বি.এস মেমোরিয়াল একাডেমিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে প্রতিদিনের শ্রেণি কার্যক্রম। অথচ, করোনা সংক্রমণ রোধে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে সরকারের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত ১৮ মার্চ থেকেই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও দফায় দফায় বাড়তে থাকে। এ দিকে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাই ডিজিটাল পাঠদান ব্যবস্থাও চালু করেছে সরকার।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ক্লাস করাতে বাধ্য করছে; না হয় আমাদের বেতন দিবেন না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রায়হান উদ্দিন বলেন, একাডেমির নিজস্ব কার্যক্রম চলছে৷ কোন শিক্ষার্থী আসলে আমরা তাদের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। কিন্তু সরকারের স্বাস্থ্যবিধি এবং বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি ভুল স্বীকার করেন।

এবিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বলেন, বি.এস মেমোরিয়াল একাডেমিতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০