শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে চুরির ঘটনায় আটক আলু খলিল জেলহাজতে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চুরির ঘটনায় হাতেনাতে আটক খলিলুর রহমান প্রকাশ আলু খলিলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৭মে) বিকেলে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এরআগে ভোররাতে চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোডের ওয়ার্ড ভিশন ইলেকট্রনিক্স দোকানের তালা ভেঙে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয় খলিল। পরে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।

খলিলুর রহমান (৪৫) বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউপির ভবভদ্রী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

দোকানের মালিক মিঠুন মাহমুদ জানান, তিনি ভোররাতে ঘুম থেকে ওঠে দোকানের তালা বন্ধ করে বাইরে বাথরুমে যান। এ সুযোগে আলু খলিল তালা ভেঙে দোকানে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যে দোকানদার এসে দেখেন তার সার্টারের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, আলু খলিল টর্চলাইট মেরে মালামাল বস্তায় ঢুকাচ্ছে। এ সময় দোকানের মালিক মিঠুন ঝাপটে ধরে তাকে বেঁধে ফেলেন। পরে অন্যান্য ব্যবসায়ীর সহযোগিতায় থানায় এনে তাকে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে তার বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা দায়ের হয়েছে। এরআগেও করিমা সুপার মার্কেটের একটি ওষুধ দোকানে চুরি করার সময় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে খলিল। পরে তার অভিভাবকরা দোকানের মালিককে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়। পুলিশ জানায়, গত রমজানে আলু খলিল ইয়াবাসহ গ্রেফতার হয়ে বেশ কয়েকমাস জেল খেটে জামিনে বেরিয়ে আসে।

স্থানীয়রা জানায়, অতিরিক্ত ইয়াবা আসক্ত হওয়ায় খলিল ইয়াবা কেনার টাকার জন্য প্রায়ই চুরির ঘটনায় জড়িয়ে পড়ছে। এতে তার পারিবারিক মর্যাদা নষ্ট হচ্ছে বলে জানান এলাকাবাসী।

চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১