আকাশবার্তা ডেস্ক :
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে।
এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৭৬৬ জন। এর ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৬ জন।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৯১ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৬টি নমুনা।
পরীক্ষায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৭৬৬ জন।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ।
এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।