সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনার তাণ্ডবে বিপর্যস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দেশে এই ভাইরাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে আগের মতো আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।

জানা গেছে, স্কুল খোলার পর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে সাবান দিয়ে হাত ধুয়ে স্কুলে প্রবেশ করতে হবে। এ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা চূড়ান্ত করতে মঙ্গলবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম হোসেন।

খসড়া নির্দেশনায় দেখা গেছে, স্কুলের গেটে বা প্রবেশের স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীরা সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশ করবে।

এছাড়া প্রতিটা স্কুলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের প্রবেশ করানো হবে।

এছাড়া বিদ্যালয় খোলার সরকারি নির্দেশনা আসার পর ন্যূনতম ১৫ দিন আগে শিক্ষক, কর্মচারী এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্যদের উপস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে হবে।

করোনা পরিস্থিতির মধ্যে ক্লাস উপযোগী করে বিদ্যালয়ে পরিচ্ছন্ন করে তুলতে হবে। বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও খসড়া নির্দেশনায় দেখা গেছে।

এ বিষয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আগের মতো আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে না। বিদ্যালয় খোলার ১৫ দিন আগে থেকে স্বাস্থ্য সুরক্ষার প্রস্তুতি শুরু করা হবে।

ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় ও প্রতিদিন কীভাবে ক্লাস পরিচালনা করা হবে সেসব বিষয়ে নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কবে নাগাদ খুলবে তা আগামী ২৫ আগস্টের পর জানা যাবে।

করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এই বন্ধের মধ্যে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সেজন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে সরকার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে।

এছাড়া বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি রেডিও’র মাধ্যমেও এরইমধ্যে পাঠদান শুরু হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোও অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930