শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নির্ধারিত সময়ে কাজ শেষ না করলেই ব্যবস্থা : কাদের

আকাশবার্তা ডেস্ক :

বরিশাল বিভাগের সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জুম কনফারেন্স করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করারও নির্দেশ দেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় এই জুম কনফারেন্স করেন কাদের।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের গুণগত মানও নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে প্রকৌশলীদের উন্নয়ন কাজ আদায় করে নেয়ার নির্দেশ দেন।

উন্নয়ন কাজে কেউ সময়ক্ষেপণ করলে কি কারণে সময় বেশি লাগছে তার যৌক্তিক কারণ জানাতে হবে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।

বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা মন্ত্রীকে জানান, বরিশাল সড়ক বিভাগের অধীনে মোট এক হাজার ৫৯৫ কিলোমিটার সড়ক রয়েছে। এরমধ্যে ১২৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ২৭২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং একহাজার ১৯৩ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

২০২০-২১ অর্থবছরে এডিপিভুক্ত ১১টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে বরাদ্দ রয়েছে ৮৯৩ কোটি টাকা। এরমধ্যে ফরিদপুর-ভাঙা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষে ভূমি অধিগ্রহণে ৪৭৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব-প্রধান প্রকৌশলী ঢাকা থেকে জুম কনফারেন্সে অংশগ্রহণ করেন। বরিশাল প্রান্ত থেকে সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী-তত্ত্বাবাধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলী এবং বিআরটিএ ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১