সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ভারতের করোনা ভ্যাকসিন সবার আগে পাবে বাংলাদেশ : শ্রিংলা

আকাশবার্তা ডেস্ক :

ভারতের উৎপাদন করা ভ্যাকসিন পেতে সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার (১৯ আগস্ট) ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

শ্রিংলা বলেন, ভারতের উৎপাদন করা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। কোভিড পরবর্তী সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, করোনাকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দিল্লীর সৌহার্দ্যের নজির। ভারত বিশেষ ভিসা সুবিধা দেয়ারও আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এ সময় রোহিঙ্গা নিয়েও আলোচনা হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

এর আগে দুদিনের সফরের শেষ দিনে নানা পর্যায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সফরের শেষ দিনে নানা পর্যায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেখা করছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

করোনোর মধ্যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা আসার পর থেকে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করছেন হর্ষবর্ধন।

বুধবার (১৯ আগস্ট) সকালে সুশীল সমাজের অনেককেই হোটেলে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি জাসদ নেতা হাসানুল হকও বৈঠকে অংশ নেন।

এদিকে আজ বেলা সাড়ে ১২টার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন হোটেলে আসেন। সচিব পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে হর্ষবর্ধন শ্রিংলার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১