সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

জুমকে টেক্কা দিতে ফেসবুকের ‘ম্যাসেঞ্জার রুম’

তথ্য প্রযুক্তি ডেস্ক :

ভিডিও কলের নতুন ফিচার নিয়ে আসলো ফেসবুক। ম্যাসেঞ্জার রুম নামের এই প্ল্যাটফর্ম দিয়ে মোবাইল ও কম্পিউটার থেকে যুক্ত হওয়া যাবে গ্রুপ ভিডিও কলে। করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় ভিডিও কলের ফিচার জুম, গুগল মিট, স্কাইপ এবং এমএস টিমসের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। মানুষ একে অন্যের সঙ্গে যুক্ত হতে থাকে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক মিটিং এবং অনলাইন ক্লাস হচ্ছে এখন ভিডিও চ্যাটিংয়ের এসব ফিচারের বদলোতে।

প্রাথমিক অবস্থায় এই ফিচারটিতে সর্বোচ্চ ৫০ জন যুক্ত হতে পারেন একটি ম্যাসেঞ্জার রুমে। এই ফিচারটি ফেসবুক মেসেঞ্জার এবং ফেসবুককে আবার জনপ্রিয় করে তুলেছে। এখানে মিটিংয়ের জন্য কোনো নিদ্দিষ্ট সময় সীমা নির্ধারণ করা নেই। যতক্ষণ প্রয়োজন এই মিটিং চালিয়ে নেয়া সম্ভব। যেখানে জুম অ্যাপ্লিকেশনটি সর্বোচ্চ ৪০ মিনিটের জন্য ভিডিও কলিং করতে দেয়।

মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চেরনোভস্কি এক ব্লগ পোস্টে বলেন, ফেসবুক নিউজ ফিড, গ্রুপ ও ইভেন্টসে রুম শেয়ার ও শুরু করা যাবে। এতে যেকোনো জায়গা থেকে সহজে আমন্ত্রণ জানানো যাবে। কারা কারা যুক্ত হতে পারবেন, তা ঠিক করতে পারবেন রুম ব্যবহারকারী।

কিভাবে তৈরি করবেন ফেসবুক রুম?

আপনার প্রথমে প্রয়োজন হবে ফেসবুক এবং ম্যাসেঞ্জারের সর্বশেষ ভার্সন। যদি সেটি না থাকে তবে গুগল প্লে-স্টোর থেকে নামিয়ে নিন। এবার কিছু সহজ প্রক্রিয়া অনুসরণ করুন:

১. আপনার মেসেঞ্জারে যান

২. People tab বাটনে ক্লিক করুন। এটি স্ক্রিনের নীচে ডানে রয়েছে।

৩. Create a Room অপশনে ক্লিক করুন। এবং আপনার পছন্দের বন্ধুদের যুক্ত করুন।

৪. এখন যদি আপনি এটি অন্যদের সঙ্গেও ভাগাভাগি করতে চান যাদের ফেসবুক একাউন্ট নেই তাহলে তাদের আপনি ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে আপনার ম্যাসেঞ্জার রুমের লিংক পাঠিয়ে দিন।

এখন ব্যবহারকারী লিংক পাওয়া ব্যক্তি আপনার সঙ্গে মোবাইল বা কম্পিউটার থেকে যুক্ত হতে পারবেন। ফেসবুক ভিডিও কলের এই অ্যাপসটি WhatsApp এবং Instagram এ যুক্ত করা হবে বলে জানিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১