সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

করোনায় মোট মৃত্যুর অর্ধেকই ঢাকার!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২০৬ জন।

এছাড়া গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ১৩১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ করোনা রোগী।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, করোনায় মোট মৃতের প্রায় অর্ধেক ঢাকা বিভাগের। এই বিভাগে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন। আর পুরো দেশেই এই পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন।

এছাড়া বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, চট্টগ্রাম বিভাগে মোট মারা গেছেন ৮৯৮ জন, রাজশাহী বিভাগে ২৭৬ জন, খুলনা বিভাগে ৩৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, সিলেট বিভাগে ১৮৬ জন, রংপুর বিভাগে ১৭১ জন ও ময়মনসিংহে ৮৯ জন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত ৫৪ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে দুজন।

দেশে ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০