আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী নভেম্বরে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া যেতে পারে বলে সুপারিশ করেছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।
শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও পরিস্থিতি সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ সুপারিশ করা হয়।
একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।
তিনি বলেন, পরীক্ষা যে নভেম্বরে হবেই এমন বলা হচ্ছে না। যদি নভেম্বরে পরিস্থিতির উন্নতি হয়, তাহলে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নেয়া যেতে পারে।
তিনি আরো বলেন, তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখন চিন্তাই করা যাবে না।