বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পুলিশের সাত ডিআইজির রদবদল

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর সারদায় বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে। আর সিআইডিতে দেওয়া হয়েছে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে।

এদিকে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশের ইউনিটে, আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর গাজীপুরের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১