শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

“জঙ্গিবাদ থেকে ছাত্রসমাজকে মুক্ত রাখতে হবে”

আকাশবার্তা ডেস্ক :
ধর্মের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদেরকে বিপথে নেওয়া ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ থেকে ছাত্রসমাজকে মুক্ত রাখতে হবে। তারা যেন কোনো জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। জঙ্গিরা শিক্ষিত ছেলেমেয়েদের বিপথে নিয়ে যায়। এ ব্যাপারে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পায়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’
বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি স্থাপনা নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে বলে এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘আমাদের উচ্চশিক্ষায় ছাত্রীদের সংখ্যা বাড়ছে। এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা সমপরিমাণ। তাই ছাত্রীদের জন্যও নতুন হল করা হচ্ছে।’
তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নে গবেষণার প্রয়োজন অনেক। শিক্ষার মান উন্নয়নে গবেষণা প্রয়োজন। তাই আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে গবেষণায় নিয়োজিত হতে হবে।’
শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি। যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে।’
দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত লোক দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এটি হোক সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে। যেন ঘরে খেয়ে মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।’
দেশের মানুষের উন্নত জীবন একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য এ দেশের মানুষ যেন উন্নত জীবনযাপন করতে পারে। আমি কী পেলাম না পেলাম, সেটা আমি কখনো চিন্তা করি না। আমার পরিবারও চিন্তা করে না। বাংলাদেশ নিয়েই আমার চিন্তাভাবনা।’

বাংলাদেশ আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃত হচ্ছে, সেটি ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১