বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কারাগারে ওসি প্রদীপ

আকাশবার্তা ডেস্ক :

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে অবশেষে প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করে র‌্যাব।

এর আগে কক্সবাজার সদর হাসপাতালে প্রদীপ কুমার দাশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

প্রথম দফায় ১৮ আগস্ট প্রদীপ কুমার দাশ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৪ আগস্ট প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

এরপর ২৮ আগস্ট তৃতীয় দফায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) তৃতীয় দফায় প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে একইদিন সকালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

তিন আসামি হলেন- টেকনাফ উপজেলার মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র এএসপি খায়রুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে অধিকতর যাচাইয়ের স্বার্থে ওই তিন আসামির আরো চারদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১