আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে ১৭৫টি এক হাজার টাকার নোটসহ ব্যাগ ভর্তি জাল টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সদর উপজেলার কালিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি আটককৃত ওই যুবক জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য। আটক যুবক মোস্তফা পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামের শামছুল হকের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, জাল টাকা ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যদের মধ্যে বেশ কিছু জাল টাকা লেনদেন হবে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মোস্তফা নামের ওই যুবককে একটি ব্যাগসহ আটক করা হয়। তবে তার সাথে থাকা আরো ২ জন পালিয়েছে বলে জানান তিনি।
পরে জব্দকৃত ওই ব্যাগ তল্লাশী করে ১৭৫টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত মোস্তফার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।