সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রদীপের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

আকাশবার্তা ডেস্ক :

টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। সেখানে স্থানীয় চারজনকে ‘পুলিশের দালাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ করা মামলাটি আমলে নিয়ে পরবর্তী ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক তামান্না ফারাহ।

মামলার আসামিরা হলেন, টেকনাফ থানার এসআই কামরুজ্জামান, পরিদর্শক (তদন্ত) এ.বি.এম.এস দোহা, পরিদর্শক রফিকুল ইসলাম খান, কক্সবাজার সদর মডেল থানার এসআই প্রদীপ, এসআই সাইফুল করিম, টেকনাফ থানার এসআই মশিউর রহমান, এসআই মনসুর মিয়া, এসআই ছাব্বির আহমেদ, এসআই সুজিত চন্দ্র দে, এসআই বাবুল, এসআই জামাল উল্লাহ, এসআই নাজির উদ্দিন, এসআই আমির হোসেন, এসআই মিসকাত উদ্দিন, এসআই সনজিত দত্ত, কনস্টেবল নাজমুল হাসান, সাগর দেব, আবদুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম, হেলাল উদ্দিন, মংচিংপ্র চাকমা, আবদুল শুক্কুর, মো. মহিউদ্দিন, সেকান্দর, টেকনাফের দক্ষিণ হ্নীলা ফুলেরডেইল এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. জহিরুল ইসলাম, হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার হাজি আবুল কাশেমের ছেলে মফিজ আহমদ, হ্নীলা দরগাহ পাড়ার মৃত তাজর মুল্লুকের ছেলে আবুল কালাম প্রকাশ আলম এবং হোয়াইক্যং দক্ষিণ কাঞ্জরপাড়ার মাওলানা সিরাজুল হকের ছেলে নুরুল আমিন।

সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশ সদস্য ও তাদের দালালদের মাধ্যমে চার দফায় নানাভাবে শারীরিক নির্যাতন, হত্যাচেষ্টা, মিথ্যা মামলা দেয়াসহ নানা অভিযোগে আনা হয়েছে।

আদালতে মামলা করার সময় বাদির পক্ষে ছিলেন কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি আবুল কালাম সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মো. মোস্তফা, আবদুল মন্নান, ফখরুল ইসলাম গুন্দু, রেজাউল করিম রেজা, এম.এম ইমরুল শরীফসহ অনেকে।

চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ নানা অভিযোগে সাংবাদিক ফরিদুলের বিরুদ্ধে একেএকে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় দীর্ঘ ১১ মাস পর গত ২৭ আগস্ট কারামুক্ত হন ফরিদ। তখন থেকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদুল মোস্তফা খান জানান, ২০১৯ সালের ২৪ জুন ‘টেকনাফে আইন শৃঙ্খলার অবনতি ও টাকা না দিলে ক্রস ফায়ার দেন ওসি প্রদীপ’ শিরোনামে তিনি বস্তুনিষ্ট সংবাদ করেন। এছাড়াও মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ, ক্রস ফায়ারের নামে বিচারবহির্ভুত মানুষ হত্যার বিষয়ে লেখেন সাংবাদিক ফরিদ। এতে ক্ষিপ্ত হন প্রদীপ কুমার দাশসহ কিছু পুলিশ সদস্য। পরে ফরিদের বিরুদ্ধে এক মাদক কারবারিকে দিয়ে তিনটি মামলা করান ওসি।

এসব মামলার কারণে ভয়ে ভিটেমাটি বিক্রি করে ঢাকায় আত্মগোপনে গিয়েও রেহাই পাননি ফরিদুল মোস্তফা। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। পরে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা মীরপুরের বাসা থেকে বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সেখান থেকে কক্সবাজার আনার পথে কয়েক দফায় চোখ-হাত-পা বেঁধে নির্যাতন, ক্রস ফায়ারের চেষ্টা চালানো হয় বলে জানান ফরিদ। এরপর টেকনাফ থানায় নিয়ে গিয়ে চালানো হয় দফায় দফায় নির্যাতন। মরিচের গুঁড়া দিয়ে চোখ নষ্ট করার চেষ্টা করা হয়। থানা হাজতে পিপাসার্থ অবস্থায় পানি চাইলে তাকে দেয়া হয় প্রশ্রাব। চরম ক্ষুধার্থ অবস্থায় খেতে চাইলে মুখে ঢেলে দেয় মল। ভেঙে দেয়া হয় দুই হাত ও এক পা।

এভাবে অমানুষিক নির্যাতনের পর তাকে পরের দিন ২২ সেপ্টেম্বর রাতে সমিতি পাড়ার বাসায় নিয়ে গিয়ে সেখান থেকে ৪০০০ ইয়াবা, দুইটি এলজি, ১২টি বিদেশি মদের বোতল ও পাঁচটি কার্তুজ উদ্ধারসহ গ্রেপ্তার দেখানো হয়।

ফরিদের আইনজীবী মো. আবদুল মন্নান বলেন, এক বছর আগে সাংবাদিক ফরিদ যা লিখেছেন তা আজ সত্য প্রমাণিত হচ্ছে। তখন প্রশসন ব্যবস্থা নিলে এতগুলো নিরীহ মানুষ ‘ক্রসফায়ার’ এর নামে প্রদীপের হাতে খুন হতো না। মেজর সিনহার মতো দেশের একজন সম্পদও হয়তো বেঁচে যেত। বিচার বিভাগীয় তদন্তপূর্বক ফরিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেন তার আইনজীবী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930