সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

৩০ বছরের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে ১২০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী ৩০ বছরে অর্থাৎ ২০৫০ সালের মধ্যে ১২০ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। জলবায়ু পরিবর্তন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে এমনটা হতে পারে।

এছাড়া অন্তত ১৪১টি দেশ ২০৫০ সাল নাগাদ অন্তত একটি পরিবেশগত হুমকির শিকার হবে বলে নতুন এক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) এই বিশ্লেষণ বলছে, বিপুল মানুষের এই বাস্তুচ্যুতি উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলবে।

সন্ত্রাসবাদ ও শান্তিসূচক তৈরিকারী প্রতিষ্ঠানটি বলছে, ৩১টি দেশে বসবাসকারী মানুষ পরিবেশগত হুমকি মোকাবেলায় পর্যাপ্ত পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে না।

আইইপির বিশ্লেষণে বলা হয়েছে, ১৯টি দেশ পানি এবং খাবার সঙ্কট এবং বেশি পরিমাণ প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এই দেশগুলো আবার বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ ৪০টি দেশের অন্তর্ভুক্ত।

পরিবেশগত হুমকির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, বুরকিনা ফাসো ও উগান্ডা। এই দেশগুলো আবার জনসংখ্যা বৃদ্ধির ঝুঁকিতেও রয়েছে।

আইইপির প্রতিষ্ঠাতা স্টিভ কিলেলা বলেন, এর বিপুল সামাজিক এবং রাজনৈতিক প্রভাব রয়েছে, আর তা কেবল উন্নয়নশীল দেশগুলোতে নয়। ব্যাপক বাস্তুচ্যুত মানুষের শরণার্থী স্রোত সবচেয়ে উন্নত দেশগুলোর দিকেও ধাবিত হবে।’

আইইপির বিশ্লেষণে জাতিসংঘ এবং ১৫৭টি দেশ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে। আটটি পরিবেশগত হুমকির সঙ্গে এসব দেশের খাপ খাওয়ানোর সক্ষমতার তথ্য বিশ্লেষণে স্থান পেয়েছে।

এতে দেখা গেছে, অন্তত ১৪১টি দেশ ২০৫০ সাল নাগাদ অন্তত একটি পরিবেশগত হুমকির শিকার হবে। এই দেশগুলোর বেশির ভাগই সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের। সবচেয়ে বেশি পানির সঙ্কটে পড়বে ভারত ও চীন।

এছাড়া পাকিস্তান, ইরান, কেনিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কারের মতো দেশগুলো পানি সংকট ছাড়াও অন্য সঙ্কটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১