শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফি ১০০০০ টাকা

আকাশবার্তা ডেস্ক :

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আর কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য অধিদফতরকে (পিআইডি) অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুইটি আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত ২০২০)’ অনুযায়ী কমিশন গঠন না হওয়া পর্যন্ত অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের কার্যক্রম গ্রহণের জন্য তথ্য অধিদফতরকে ক্ষমতা দেওয়া হলো।

নিবন্ধনের জন্য অনুমোদিত নিবন্ধন ফরম তথ্য অধিদফতরে পাঠানো হয়েছে জানিয়ে আদেশে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্যাদিসহ মাসিক প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত পাঠানোরও অনুরোধ জানানো হয়েছে তথ্য অধিদফতরকে।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, স্থাপন ও পরিচালনার জন্য ফি নির্ধারণের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিবন্ধন ফি হবে ১০ হাজার টাকা। নিবন্ধন নবায়ন ফি প্রতি বছর পাঁচ হাজার টাকা।

তবে নির্ধারিত সময়ের পর এক মাসের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দিলে দুই হাজার টাকা সারচার্জ দিতে হবে। এক মাসের মধ্যে পরিশোধ করা না হলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা। ফি’র বিষয়ে গত ২৫ আগস্ট অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩৪টি স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। আর গত ৩ সেপ্টেম্বর ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮