শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

পরীক্ষা ছাড়াই মিলবে শিক্ষার্থীদের পাসের সার্টিফিকেট!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে, বৈশ্বিক মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতির কারণে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না।

জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হলেও স্কুল খোলা হবে বলে সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়া হবে। তবে সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেয়া হবে। পরীক্ষা নেয়া সম্ভব না হলে গ্রেড বা জিপিএ দেয়া হবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিতরণ করা হবে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিলে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। এ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে পরীক্ষা না নেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে একটি সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তাতে সম্মতি দেয়া হয়। পরে পরীক্ষা না নেয়ার ঘোষণা দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮