বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এমপিওভুক্ত হচ্ছেন ২০৩২ শিক্ষক

আকাশবার্তা ডেস্ক :

নতুন করে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক। বুধবার (১৬ সেপ্টেম্বর) এমপিও সভায় এ সুপারিশ করা হয়।

এ ক্ষেত্রে এমপিও সুবিধার মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক রয়েছেন ১ হাজার ৫১৬ এবং কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন ৫১৬ জন।

সুপারিশ অনুযায়ী উচ্চতর গ্রেড পাচ্ছেন ৭ হাজারের বেশি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন, পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জন, এরিয়ার বেতনের সুপারিশ ৩০৭ জন শিক্ষককে। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ভার্চ্যুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়াও যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০